স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২১ আগস্ট : রাজ্যে আবারো আন্দোলনের ডাক দিল প্রাক্তন জঙ্গি সংগঠন। গত কয়েক মাস ধরে তাদের নাটক দেখে অভ্যস্ত রাজ্যের মানুষ। বিভিন্ন সময় তারা আন্দোলনের ডাক দিচ্ছেন, আর আন্দোলনের দু-একদিন আগে সরকারি আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা বলছেন। কিন্তু শুক্রবার রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন প্রাক্তন বৈরী সংগঠনের একটি প্রতিনিধি দল।
কিন্তু মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি প্রতিনিধি দলটি। তারপর তারা মহাকরণ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরবর্তী সময় তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত কয়েক মাসে তারা তিনবার আন্দোলনে ডাক দিয়েছিলেন। যতবারই আন্দোলনের ডাক দিয়েছেন ততবারই তাদের সঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের আধিকারিকরা কথা বলে আন্দোলন প্রত্যাহার করার জন্য বলেন।
এবং
তাদের জানানো হয় তারা সরকারের সঙ্গে বৈঠক করে সুযোগ-সুবিধা গুলি নিয়ে আলোচনা করতে। অথচ দুর্ভাগ্যের বিষয় একবারও প্রতিশ্রুতি পালন করছেন না মন্ত্রী বলে অভিযোগ। তাই আগামী ২৮ আগস্ট থেকে জাতীয় সড়ক এবং রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন বৈরী সংগঠন। সংগঠনে নেতৃত্ব জানান, ২৮ আগস্ট জিরানিয়া সাধুপাড়ায় জাতীয় সড়ক অবরোধ করে অনশনে বসবেন তারা। গত ১৮ আগস্ট বড়মুড়ায় গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছিলেন ২১ আগস্ট তাদের সঙ্গে বৈঠক করবেন। সে অনুযায়ী তারা আজকে বৈঠকে যোগ দিতে এসেছিলেন। কিন্তু মন্ত্রী তার নিজের কথার দাম রাখেননি। এমনটাই বলে মহাকরণ চত্বরে বিক্ষোভ দেখান তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান