Sunday, August 30, 2026
বাড়ি জাতীয় মধ্য এশিয়া সফরে রওনা প্রধানমন্ত্রী, যোগ দেবেন এসসিও শিখর সম্মেলনে

মধ্য এশিয়া সফরে রওনা প্রধানমন্ত্রী, যোগ দেবেন এসসিও শিখর সম্মেলনে

মধ্য এশিয়া সফরে রওনা প্রধানমন্ত্রী, যোগ দেবেন এসসিও শিখর সম্মেলনে

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মধ্য এশিয়া সফরে থাকবেন। ৪ দিনের সফরে, শনিবার সকালে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরের প্রথম পর্বে উজবেকিস্তান যাবেন প্রধানমন্ত্রী। তাশখন্দে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।

সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে যাবেন। সেখানে ২৬-তম এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী এদিন এক্স মাধ্যমে জানান, "আগামী কয়েক দিন উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে থাকব। কর্মসূচিগুলির মধ্যে রয়েছে: ভারত-উজবেকিস্তান বন্ধুত্ব জোরদার করার লক্ষ্যে তাসখন্দে প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা। তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজ-এ শাস্ত্রী স্মৃতিসৌধ ও মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন। বিশকেকে এসসিও শিখর সম্মেলনে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠক।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha