Tuesday, September 22, 2026
বাড়ি রাজ্য মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র উদ্ধার

মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র উদ্ধার

মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ সেপ্টেম্বর : রাজ্যের বিভিন্ন হোস্টেলের পর এবার মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসেছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের চরম গাফিলতির কারণে তিন ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এই ঘটনা সংঘটিত হয়েছে বিশালগড় কড়ুইমুড়া এলাকায়। মাদ্রাসার নাম বিশালগড় ইসলামিক হাই মাদ্রাসা। দীর্ঘদিন ধরে মাদ্রাসার ভেতর চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর কাছ থেকে। এর মধ্যেই সোমবার তিনজন ছাত্র আচমকা নিখোঁজ হয়ে যায় মাদ্রাসা থেকে। কিছুক্ষণ পর বিষয়টি নজর আসতে তিন ছাত্রের বাড়িতে ফোন করে জানতে পারে তারা বাড়িতেও যায়নি।

অবশেষে বিকেল বেলা পুলিশকে জানায় তিন ছাত্র নিখোঁজ। মঙ্গলবার সকাল ছয়টার নাগাদ আগরতলা রেল স্টেশনে এসে দেখতে পান তিন ছাত্র ঘোরাফেরা করছে। তারা ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ছাত্র। তাদের জিজ্ঞাসা করতেই জানতে পারে তারা ঘোরাফেরা করার জন্য মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে। এমনটাই জানান মাদ্রাসার শিক্ষক এমডি সোহেল আলম। এই ঘটনা আবারও প্রমাণ করেছে কতটা উদাসীন হাই মাদ্রাসা কর্তৃপক্ষ। যদি কোনো কারণবশত তিন ছাত্রের জীবন ঝুঁকিতে পরতো তাহলে এর দায়ভার কে নিতো? এই প্রশ্ন এবার মানুষের মুখে মুখে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha