ওয়েলিংটন,
২৪ নভেম্বর
(হি.স.)
: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্ল্যাক ক্যাপস পেসার ব্লেয়ার টিকনার শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বলে মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে।
৩৩ বছর বয়সি এই পেসার চলতি সপ্তাহে ওয়েলিংটনে অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দল থেকে তার পরিবর্তে ম্যাট ফিশারকে নেওয়া হয়েছে,
যিনি গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তার একমাত্র টেস্টটি খেলেছিলেন।
দ্বিতীয় টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
টম ল্যাথাম
(অধিনায়ক),
টম ব্লান্ডেল,
ডেভন কনওয়ে,
জ্যাকব ডাফি,
ম্যাট ফিশার,
ডিন ফক্সক্রফট,
ম্যাট হেনরি,
কাইল জেমিসন,
ড্যারিল মিচেল,
হেনরি নিকোলস,
গ্লেন ফিলিপস,
রাচিন রবীন্দ্র,
নাথান স্মিথ,
উইল ইয়ং।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান