স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৩
আগস্ট : শনিবার রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে ভয়াবহ বন্যা সৃষ্টি হয় পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন মহকুমা। বিশেষ করে পশ্চিম জেলার সদর ও জিরানিয়া মহকুমায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে। বন্যা কবলিত মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ত্যাগ করে ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে। রবিবার সন্ধ্যায় বন্যা কবলিত এলাকা ও ত্রান শিবির সরজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা।
ত্রান শিবিরে গিয়ে বন্যা কবলিত মানুষদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। পড়ে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান পশ্চিম জেলা ও খোয়াই জেলার কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রশাসনিক আধিকারিকরা মাঠে রয়েছে। তারা কাজ করছে। হাওড়া নদীর জল স্তর বিপদ সীমার উপর চলে গিয়েছিল। ধীরে ধীরে হাওড়া নদীর জল স্তর নামতে শুরু করেছে। ত্রান শিবিরে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। খোয়াই ও পশ্চিম জেলায় মোট ১৭ টি ত্রান শিবির খোলা হয়েছে। এই ত্রান শিবির গুলিতে ৪১৩ পরিবারের ১ হাজার ৩০৫ জন আশ্রয় নিয়েছে। তবে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিম জেলার। হাওড়া নদীর বাধ আরও শক্তিশালী করার চিন্তা ভাবনা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান