Sunday, November 8, 2026
বাড়ি রাজ্য বাৎসরিক হিসাব দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমান বিজেপি পরিচালিত নিগম : সিপিআইএম প্রার্থী

বাৎসরিক হিসাব দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমান বিজেপি পরিচালিত নিগম : সিপিআইএম প্রার্থী

বাৎসরিক হিসাব দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমান বিজেপি পরিচালিত নিগম : সিপিআইএম প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী সমর চক্রবর্তীকে নিয়ে বনকুমারী মুসলিম পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করা হয়। মনোনীত প্রার্থী সমর চক্রবর্তী বলেন, এলাকায় উন্নয়ন হয়নি। এমনকি একটি ইট পর্যন্ত লাগায়নি। রেগার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। গত পাঁচ বছরে কোন রাস্তা, ড্রেইন হয় নি। উন্নয়ন একেবারে মুখ থুবড়ে পড়েছে। এমনকি এলাকায় নেশার উৎপাত অত্যন্ত বেড়ে চলেছে।

পাশাপাশি এলাকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে শাসক বিজেপি। বিগত দিনের যে সুন্দর পরিবেশ ছিল এবং উন্নয়ন হয়েছিল সেগুলি আজ একেবারে নেই। রাজ্যে একেবারে লুটপাটে রাজত্ব চলছে। বিগত বামফ্রন্ট পরিচালিত আগরতলা পুর নিগম প্রতিবছর অর্থের সঙ্গে সমন্বয়ে রেখে কি কাজ হয়েছে সেগুলি বই ছাপিয়ে দেওয়া হতো। বর্তমানে সেই বই ছাপিয়ে দেওয়া বন্ধ হয়ে গেছে। কারণ লুটপাট চলছে বলে অভিযোগ করলেন তিনি। অপরদিকে আগরতলা পুর নিগমের ৩০ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অর্চনা বর্মন দাসের সমর্থনে যোগেন্দ্রনগর কাটাশেওলাতে বাড়ি বাড়ি প্রচার করা হয়। প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, দলের নেতা প্রবোধ দাস, শ্যামল কর্মকার, যুব নেতা গৌতম ঘোষ সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha