স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট :জরাজীর্ণ
সেতুর ফাঁক
দিয়ে পা
ঢুকে আহত
এক ব্যক্তি।
ঘটনা ধনপুর
বিধানসভার তেল
কাজলা ও
বানিয়া ছড়ার
মধ্যে সংযোগকারী
ঝুলন্ত সেতুটির
মধ্যে। দীর্ঘদিন
ধরেই মরণফাঁদে
পরিণত হয়ে
আছে সেতুটি।
সেতু সংস্কারের
দাবি নিয়ে
বারবার সোচ্চার
হয়েছেন মেলাঘরবাসী।
কিন্তু অভিযোগ,
মোহনবুক ব্লক
ও ধনপুর
বিধানসভার কোন
প্রতিনিধি এদিকে
নজর দেয়নি।
অবশেষে আশঙ্কাই
সত্যি হলো।
বুধবার খালি
পায়ে হেঁটে
যাওয়ার সময়
সেতুর ফাঁক
দিয়ে পা
ঢুকে যায়
এক ব্যক্তির।
নাম আব্দুল
বারেক। বয়স
৬০ ।
ঘটনার পর
সঙ্গে সঙ্গে
তার চিৎকারে
আশেপাশের লোকজন
ছুটে আসে।
তারা এসে
উদ্ধার করে
বাড়িতে নিয়ে
যায়। সংজ্ঞা
হারিয়ে ফেলেন
আব্দুল বারেক।
তারপর চিকিৎসার
জন্য ডাক্তারের
কাছে নিয়ে
যাওয়া হয়।
এলাকাবাসীর বক্তব্য
দীর্ঘদিন ধরে
সেতুটির বেহাল
দশা নিয়ে
প্রশাসনিক দপ্তরের
আধিকারিকদের অবগত
করা হয়েছিল।
কেউই গুরুত্ব
দেয়নি এলাকাবাসী
দাবিতে। শেষ
পর্যন্ত এই
ঘটনা সংঘটিত
হলো তাদের
সঙ্গে।
.
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান