Monday, September 21, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বাংলাদেশের সাভারে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, মৃত্যু ৭ জনের

বাংলাদেশের সাভারে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, মৃত্যু ৭ জনের

বাংলাদেশের সাভারে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, মৃত্যু ৭ জনের

ঢাকা, ২১ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নজরুল নামে আরও একজন মারা যান। এ ছাড়াও ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যায়। সবমিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আগুন আশপাশে থাকা আরও ৬-৭টি গাড়িতে ছড়িয়ে পড়ে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha