স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৭ নভেম্বর : বিদায়ী মেয়র দীপক মজুমদারের আসনে ৯০ শতাংশ ভোট পাবে বিজেপি। ভোট প্রচারে গিয়ে উন্নয়নের নিরিখে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন প্রদেশ বিজেপি সভাপতি। এদিন তিনি পুর নিগমের ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুলেন। এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে তিনি গণদেবতাদের সামনে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন। মনোযোগ দিয়ে শুনেন গণদেবতাদের সুবিধা অসুবিধার কথা।
একই সাথে তিনি বিজেপি প্রার্থীদের হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এইদিন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের সাথে ছিলেন পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে অভিষেক দেবরায় জানান উন্নয়নের ফলে সমাজ ব্যবস্থা যে পরিবর্তন হয়ে গেছে তা তিনি ভোট প্রচারে বেরিয়ে বুঝতে পেরেছেন। পুর নিগমের ৯০ শতাংশ ভোট বিজেপি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পুর নিগম এলাকার যথেষ্ট উন্নয়ন হয়েছে।
উন্নয়ন বিজেপি প্রার্থীদের জয়ী করবে বলেও জানান তিনি। তিনি বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বলেন এসি রুমে বসে মনের মতো গল্প বলা যায়। যারা উন্নয়ন হয় নি বলে বলেছে তারা উন্নয়ন চোখে দেখতে পায় না। এদিকে স্মার্ট সিটিতে মশার বাড়বাড়ন্ত বুঝতে পাড়লেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। বিরোধীদের মশার পেছনে দৌড়াতে বললেন তিনি। জনগণ বিরোধীদের ভোট দেবে না বলে কটাক্ষ করে এই কথা বলেন। উল্লেখ্য, স্মার্ট সিটিতে মশার উপদেশ ক্রমশ বেড়ে চলেছে। এর থেকে নিস্তার খুঁজছে জনগণ। দিন নেই, রাত নেই অস্বাভাবিক মশার উপদ্রব শহরে। দোকানপাট, বিভিন্ন অফিস আদালতের মানুষ পর্যন্ত যন্ত্রণায় অসহ্য। বর্তমান পুর নিগম মশা নিধনে পুরোপুরি একেবারে ব্যর্থ সেটা বলার অপেক্ষা রাখে না। জনগণ মনে করছে, শহরে এলাকার ড্রেনগুলি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে মশা বাড়ছে। বিশেষ করে মশার বংশবিস্তার হ্রাস করতে অন্টি লাভা স্প্রে ব্যবহার হচ্ছে না। সুতরাং, রাজনৈতিক মরলে মশা নিয়ে আলোচনা করলে সাধারণ মানুষ আঙ্গুল তুলবে সত্যিই মশার বংশবিস্তার বেড়েছে শহর এলাকায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান