স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২২ সেপ্টেম্বর : আগামী ২৮ সেপ্টেম্বর
রাজ্যজুড়ে অনুষ্ঠিত
হতে চলেছে
ভিলেজ কাউন্সিল
নির্বাচন। নির্বাচনের
দিন বিভিন্ন
ভোটকেন্দ্রে দায়িত্ব
পালন করবেন
পুলিশ, টিএসআর-সহ অন্যান্য সরকারি
কর্মীরা। সেই
সমস্ত ভোটকর্মীদের
ভোটাধিকার নিশ্চিত
করতে মঙ্গলবার,
২২ সেপ্টেম্বর,
তেলিয়ামুড়া আরডি
ব্লকে অনুষ্ঠিত
হয় ব্যালট
পেপারের মাধ্যমে
ভোটগ্রহণ প্রক্রিয়া।
তেলিয়ামুড়া আরডি
ব্লকের বিডিও
তথা ভিলেজ
কাউন্সিল নির্বাচনের
রিটার্নিং অফিসার
বিপ্লব আচার্যের
দেওয়া তথ্য
অনুযায়ী, এবারের
নির্বাচনে তেলিয়ামুড়া
ব্লক থেকে
বিভিন্নভাবে নির্বাচনী
দায়িত্বে নিযুক্ত
মোট ৫২
জন ভোটার
রয়েছেন।
তাঁদের মধ্যে
৫১ জন
পুলিশ ও
টিএসআর কর্মী,
পাশাপাশি আরও
একজন নির্বাচনী
দায়িত্বে থাকা
কর্মী রয়েছেন।
মঙ্গলবার সকাল
১০টা থেকে
শুরু হয়
এই ভোটগ্রহণ
প্রক্রিয়া। সকাল
১০টা ৪৫
মিনিট পর্যন্ত
মোট ১২টি
ভোট পড়েছে
বলে জানা
গেছে। আগামীকালও
একইভাবে ভোট
গ্রহণ প্রক্রিয়া
চলবে বলে
জানা গেছে।
নির্বাচনী দায়িত্বে
থাকা কর্মীদের
জন্য নির্ধারিত
এই ব্যালট
ভোটগ্রহণ প্রক্রিয়া
ঘিরে ব্লক
কার্যালয় চত্বরে
ছিল প্রশাসনিক
তৎপরতা। এদিকে,
গোটা ভোটগ্রহণ
প্রক্রিয়া শান্তিপূর্ণ
ও সুষ্ঠুভাবেই
চলছে বলে
জানিয়েছেন, তেলিয়ামুড়া
আরডি ব্লকের
বিডিও তথা
এবারের ভিলেজ
কাউন্সিল নির্বাচনের
রিটার্নিং অফিসার
বিপ্লব আচার্য।
আগামী ২৮
সেপ্টেম্বরের মূল
নির্বাচনের আগে
নির্বাচনী দায়িত্বে
থাকা কর্মীদের
ব্যালটের মাধ্যমে
ভোটগ্রহণ সম্পন্ন
হওয়ায় নির্বাচন
প্রক্রিয়ার প্রস্তুতিও
আরও এক
ধাপ এগিয়ে
গেল। এদিকে
মান্দাই আরডি
ব্লকে অনুষ্ঠিত
হয় পোস্টাল
ব্যালটের ভোট।
উপস্থিত ছিলেন
মান্দাই আরডি
ব্লকের বিডিও
নান্টু দাস।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান