Thursday, November 19, 2026
বাড়ি রাজ্য বামফ্রন্টের সময়ে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস, হত্যা, খুনের শিল্প তৈরি হয়েছিল : মুখ্যমন্ত্রী

বামফ্রন্টের সময়ে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস, হত্যা, খুনের শিল্প তৈরি হয়েছিল : মুখ্যমন্ত্রী

বামফ্রন্টের সময়ে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস, হত্যা, খুনের শিল্প তৈরি হয়েছিল : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর:  বামফ্রন্টের সময়ে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস, হত্যা, খুনের শিল্প তৈরি হয়েছিল। সর্বত্র ছিল ভীতির পরিবেশ। কিন্তু বিজেপি সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত করলেও, গণতন্ত্র নেই বলে এখনও বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আসন্ন অমরপুর নগর পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এইকথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

সন্ত্রাস নিয়ে তিনি আরো বলেন, বাম আমলে রাজ্যের মানুষ নির্বাচনোত্তর সন্ত্রাস কাকে বলে তা দেখেছে। মা-বোনদের ধর্ষণের শিল্প তৈরি করা হয়েছিল ত্রিপুরা রাজ্যকে। তারা নিজেরা কোন শিল্প তৈরি না করলেও তাত্বিক কথা বলার একটা শিল্প তৈরি করেছিল। বর্তমানে সমগ্র ত্রিপুরা রাজ্যে শান্তি বিরাজ করছে। বিজেপি সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। এদিন নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিজেপির গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, সহ প্রভারী দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার, অমরপুর নগর পঞ্চায়েতের বিদায়ী চেয়ারপার্সন বিকাশ সাহা, মন্ডল সভাপতি উজ্জ্বল দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha