স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৩০ সেপ্টেম্বর : চরম উদাসীনতার কারণে ডবল ইঞ্জিন সরকারের শিক্ষা বিপ্লব যেন দিশা হারিয়ে ফেলছে। শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের অবস্থা বেহাল। সরাসরি অভিযোগ করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষিকা বেবি দেব সরকার। শিক্ষিকা বেবি দেব সরকার বলেন, শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট তৈরি হয়ে আছে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১১০ জন, অথচ শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র চারজন। ফলে পঠন-পাঠনে সমস্যার মুখে পড়তে হচ্ছে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের।
শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানোর পাশাপাশি মিড-ডে মিলের জন্য বসে খাওয়ার ব্যবস্থা এবং স্কুল চত্বরে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। অভিযোগ, বৃষ্টি হলেই স্কুল চত্বরে কাদা ও জল জমে যায়। এলাকার প্রধান এবং স্কুল পরিচালন কমিটিকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সমস্যাগুলির সমাধানের দাবি জানিয়েছেন স্কুলের তারা। এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর ও বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ জনপ্রতিনিধিদের কুম্ভ নিদ্রা ভাঙে কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান