Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বেতন বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

বেতন বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

বেতন বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট :বকেয়া বেতনের দাবিতে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন এন.জি.- অধিন কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীরা। জানা যায় এই অঙ্গনওয়ারী কর্মীরা ২০২৪ সালে সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের অধীনে থাকা বিভিন্ন এনজিও- হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ শুরু করে। অভিযোগ, কয়েক মাস কাজ করার পর থেকে তাদের বেতন নিয়ে ঝেমেলা শুরু হয়। বিগত মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

তাই বাধ্য হয়ে বুধবার সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট তারা ডেপুটেশন প্রদান করে। এইদিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তারা কাজে যোগদানের সময় নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমানে যোগ্যতার শংসাপত্র না থাকায় অনেককে চাকুরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। তারা আরও জানান আগে তারা ক্রেস ওয়ার্কার হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তী সময় এনজিও- অধিন তাদেরকে অঙ্গনওয়ারী কর্মী হিসাবে কাজে যোগদান করানো হয়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha