Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য বাজারে পেঁয়াজের মূল্য আকাশছোঁয়া

বাজারে পেঁয়াজের মূল্য আকাশছোঁয়া

বাজারে পেঁয়াজের মূল্য আকাশছোঁয়া

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর ; গত কয়েকদিনে বাজারে পেঁয়াজের মূল্য অন্যান্য সামগ্রী সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। প্রতি কিলো পেঁয়াজ বর্তমানে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় সদর মহকুমা প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। পেঁয়াজের মূল্য সহ অন্যান্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে কোনরকম উদ্যোগ নিচ্ছে না। বাজারে গিয়ে হতভম্ব হয়ে যাচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ।

দিশেহারা হয়ে বাজার থেকে বাড়ি ফিরছে তারা। অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে পেঁয়াজের মূল্য। রাজ্যে পেঁয়াজের মূল্য বাড়ার পেছনে মূলত কি কারণ সে বিষয়ে ব্যবসায়ী প্রশাসনের কাছে ষ্পষ্ট কোনো কারণ নেই। শুধুমাত্র লাফিয়ে বেড়ছে পেঁয়াজের মূল্য। তবে ক্রেতারা মনে করছে বাজারে এক প্রকার ভাবে কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করছে ব্যবসায়ী মহল। বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারের পাইকারি ব্যবসায়ীরা মনগড়া পেঁয়াজের মূল্য বৃদ্ধি করছেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছ থেকে যাচাই করা হচ্ছে না রশিদ।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha