স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : বক্সনগরের বিএসএফ উপর হামলা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আরো দুই অভিযুক্ত আটক হল। ধৃতরা হল কাউসার আহমেদ এবং তার বোন শিউলি আক্তার। এখন পর্যন্ত মোট ২৪ জন আটক হয়েছে। কাওসার এবং তার বোন ঘটনার দিন লাঠি নিয়ে আক্রমণ করেছিল বিএসএফ -এর উপর। মহিলার মধ্যে শিউলি আক্তার মর্মান্তিক ভাবে আঘাত করেছিল বিএসএফ জওয়ানের মাথা এবং পায়ের মধ্যে। ভিডিও ফুটেছে যা স্পষ্টভাবে দেখা গিয়েছে। উল্লেখ্য কাউসার আহমেদ এবং শিউলি আক্তার আশাবাড়ী পঞ্চায়েতের উপপ্রধান তথা বিধায়ক তোফাজ্জল হোসেনের ভাগিনা আলামিন হোসেনের কাকাতো ভাই এবং কাকাতো বোন।
শিউলি
আক্তারকে ২০ বছর পূর্বে
বাংলাদেশ কুমিল্লা জেলার বুড়চং থানা এলাকার পাচুড়া গ্রামে বিয়ে দিয়েছিল। স্বামীর বাড়িতে বেশ কয়েক বছর থাকার পর সীমান্তে পাচারকার্য
করার জন্য বাপের বাড়িতে চলে আসে। বর্তমানে স্বামী অবৈধভাবে চেন্নাইতে অবস্থানরত আছে বলে জানা যায়। ২০২৩ সালের নির্বাচনের সময় শিউলি আক্তার জাল প্রক্রিয়া তার নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে নেয়। সীমান্তের পাচার কার্য করতে গিয়ে শিউলি আক্তার বারবার প্রতিবেশীদের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ আছে। তথ্য অনুযায়ী জানা যায় গত এক বছরে
কলমচৌড়া থানাতে শিউলি আক্তারের নামে চারটি অভিযোগ দায়ের করা হয়েছে। যা থেকে স্পষ্ট
সে কতটা চন্ডাল প্রকৃতির মহিলা সন্ত্রাস। যার বাস্তব প্রমাণ পাওয়া গেছে বিএসএফের উপর আক্রমণের মধ্য দিয়ে।পুলিশ দুই ভাই বোনকে আজ সোনামুড়া আদালতে
সুপর করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান