স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : গোষ্ঠী কোন্দলে আক্রান্ত
তিপরা মথা। ২০২১ সালে জন্ম হওয়া এ রাজনৈতিক দলের মধ্যে ধীরে ধীরে অসন্তুষ্ট, উদ্বিগ্ন
চরম আকার ধারণ করছে। এবার তিপ্রা মথার গোষ্ঠী কোন্দলের জেরে পশ্চিম লাম্বুছড়া ভিলেজ
কমিটির কার্যালয়ে ঝুলানো হলো তালা। শিক্ষিত, ভদ্র, চেয়ারম্যানের দাবিতে মঙ্গলবার
সকাল ১০ টা থেকে পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজ অফিসে তালা ঝুলিয়ে দিলো তিপ্রা মথা
দলের ক্ষুব্ধ কর্মী ও সমর্থকরা।
পশ্চিম লাম্বুছড়া
এডিসি ভিলেজের চেয়ারম্যান পদে অমৃত কুমার দেববর্মাকে নিয়োগ করায় এই ভিলেজ কমিটির
বেশিরভাগ ওয়ার্ডে তিপ্রা মথার মেম্বার ও কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান অমৃত কুমার দেববর্মার পরিবর্তে শিক্ষিত,
ভদ্র, সকলের কাছে গ্রহণযোগ্য কাউকে চেয়ারম্যান করার দাবি জানান ক্ষুব্ধ তিপ্রা মথার
কর্মী সমর্থকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান