Tuesday, November 3, 2026
বাড়ি খেলা পুরুষদের ওডিআই বিশ্বকাপ ২০২৭-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্রায় ৮৪ লক্ষ টিকিটের আবেদন জমা পড়েছে

পুরুষদের ওডিআই বিশ্বকাপ ২০২৭-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্রায় ৮৪ লক্ষ টিকিটের আবেদন জমা পড়েছে

পুরুষদের ওডিআই বিশ্বকাপ ২০২৭-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্রায় ৮৪ লক্ষ টিকিটের আবেদন জমা পড়েছে


কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): পুরুষদের ওডিআই বিশ্বকাপ ২০২৭- এর ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য প্রায় ৮৪ লক্ষ টিকিটের আবেদন পড়েছে বলে সোমবার আয়োজকরাজানিয়েছেন। ২০২৭ আফ্রিকায় হচ্ছে ওডিআই বিশ্বকাপ, যে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে, যেটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৩৪,০০০।

একই ভেন্যুতে ২১ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে – যে ম্যাচটির জন্য ৮৪ লক্ষ টিকিটের আবেদন জমা পড়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম বহুল প্রতীক্ষিত এবং আর্থিকভাবে সবচেয়ে লাভজনক ম্যাচ। ১৯৩টি দেশের প্রায় ত্রিশ লক্ষ ভক্ত টিকিটের জন্য আবেদন করেছেন, যা ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৪টি দলের এই প্রদর্শনীর জন্য মোট ১২ কোটিরও বেশি টিকিটের অনুরোধ জমা পড়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha