Saturday, November 7, 2026
বাড়ি রাজ্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের দাবি

প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের দাবি

প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর :  নজির বিহীন ঘটনা। আশা কর্মী হলেন শাসক দলের প্রার্থী। তিনি সোনামুড়া নগর পঞ্চায়েতের আসন্ন নির্বাচনে ১২ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মনোয়ারা বেগম। সরকারি আশা কর্মী হিসেবে নিযুক্ত থাকার পরেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা সম্পূর্ণ সরকারি নিয়ম নিতি অবৈধ। সিপিআইএম, কংগ্রেস এবং তিপরা মথার পক্ষ থেকে শনিবার সোনামুড়া মহকুমা শাসক অর্থাৎ রিটার্নিং অফিসারের নিকট মনোয়ারা বেগমের প্রার্থী পদ বাতিল করার জন্য দাবি জানান।

বিরোধী নেতৃত্বদের অভিযোগ তিনি যে ওয়ার্ডে কর্মরত রয়েছেন সেই ওয়ার্ড থেকেই বিজেপি-র হয়ে নির্বাচন লড়বেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন সরকারি অফিস থেকে অর্থ পান এমন কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আরো জানিয়েছেন তারা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন দপ্তর কি সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha