স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ সেপ্টেম্বর ; আর দুদিন পর বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটির ভোট। ভোটের দিন যত এগিয়ে আসছে বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে নির্বাচনী পরিবেশ। দুর্বৃত্ত কায়দায় হামলা চলছে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দল। এবার বৃহস্পতিবার শেষ রাতে শ্রীরামপুর ভিলেজ কমিটির সিপিআইএম প্রার্থীর বাড়িতে বিজেপি এবং তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং নির্বাচনে দলীয় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হলো সিপিআইএম। ঘটনার প্রতিবাদে কমলপুর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সিপিআইএমের এক প্রতিনিধি দল কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
এদিনের
এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান
কর্মসূচিতে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। নেতৃত্ব দের মধ্যে ছিলেন কল্যাণী রায়, সুবীর দেব, সুলেমান আলী, হিমাদ্রী দত্ত, অঞ্জন ব্রহ্মা সহ অন্যান্য স্থানীয়
নেতৃবৃন্দ। বিক্ষোভ সভা থেকে নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে বিরোধীদের ভয় পেতেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা
এই ধরনের অগণতান্ত্রিক ও হিংসাত্মক পথ
বেছে নিয়েছে। অবিলম্বে প্রার্থীর উপর আক্রমণকারীদের গ্রেফতার করা না হলে এবং
প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আগামী
দিনে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান