Monday, September 21, 2026
বাড়ি রাজ্য পিতা, পুত্রকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ

পিতা, পুত্রকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ

পিতা, পুত্রকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :রাজ্য সরকার বুক ঠুকে দাবি করে, রাজ্যে আইনের শাসন চলছে। কিন্তু দিনের আলোতে প্রকাশ্যে চলছে ছিনতাই, মারধর থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ। ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে। এবার এক পিতা, পুত্রকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ বিশ্রামগঞ্জ জোড়পুকুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেল সাড়ে চারটার নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জোড় পুকুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কের পাশে রেস্টুরেন্ট ব্যবসায়ী বাপ্পি দাসের দোকানে ঢুকে তাকে এবং তার বাবা আশীষ দাসকে বেধড়ক ভাবে পেটায় পার্শ্ববর্তী গ্রামের ১০ থেকে ১২ জন যুবক। তার দোকানের রান্না করা সমস্ত মাছ, মাংস ছুড়ে ফেলে দেয়। দোকানের এসি ঘরের দরজা ভেঙ্গে দেয়। বাপ্পি দাসের গলা থেকে দেড় ভরির স্বর্ণের চেইন সহ ১০ থেকে ১৫ হাজার টাকা নগদ ছিনিয়ে নেয়। এই দুর্বৃত্তদের আক্রমণে বাপ্পি দাসের মাথা ফেটে চৌচির হয়ে যায়। অভিযুক্তরা হল

নেপাল সরকার, অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার, জীবন সরকার, জুয়েল সরকার, পরেশ সরকার, শিপন সরকার এবং খোকন সরকার। বিশ্রামগঞ্জ থানা মামলা দায়ের করেছে রেস্টুরেন্টের মালিক তথা আক্রান্ত বাপি দাস। বাপি দাস আরো জানান বিশ্বকর্মা পূজার দুদিন আগে তার বোন জামাই যখন বাড়িতে এসেছিল তখন তাদের উপর ঢিল ছিল এই দুর্বৃত্তরা। কি কারনে এ ধরনের আক্রমণ গোটা পরিবারের উপর সেটা বুঝে উঠতে পারছেন না। তাদের কঠোর শাস্তি দাবী করলেন বাপি দাস এবং তার বাবা। খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তদের জালে তুলে নি। সুশাসন জামানার পুলিশের এহেন ভূমিকায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha