Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য পুজো দেখতে বের হয়ে সর্বস্ব খোয়ালেন এক অটো চালকের পরিবার

পুজো দেখতে বের হয়ে সর্বস্ব খোয়ালেন এক অটো চালকের পরিবার

পুজো দেখতে বের হয়ে সর্বস্ব খোয়ালেন এক অটো চালকের পরিবার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : দুর্গাপূজার মধ্যেও প্রশ্নের মুখে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা। পূজোর দিনগুলিতে মানুষ বাড়ি ঘর ফাঁকা রেখে বের হতে আতঙ্কে ভুগছে। কারণ আবারও এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানীর বুকে। রাজধানীর কুঞ্জবন এলাকার অটোচালক বিকাশ সাহা মহাষষ্ঠীর রাতে পূজা দেখতে সপরিবারে বের হয়েছিলেন। সপ্তমীর ভোরবেলা বাড়ি ফিরে দেখেন সব কিছু লুটপাট করে নিয়ে গেছে চোর। যা দেখে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকজন।

তারা জানান, চোরেরা স্বর্ণের ও রুপার গহনা চুরি করে নিয়ে যাওয়ার পাশাপাশি নগদ ২৫ হাজার টাকা এবং শার্ট, প্যান্ট নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিকাশ সাহার বাড়ি থেকে অভয়নগর ফাঁড়ির দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক। বাড়ির মালিক আরো জানান গত কয়েকদিন আগে তার গাড়ি থেকেও স্বর্ণের জিনিস চুরি গিয়েছিল। পশ্চিম থানায় মামলাও দায়ের করেছেন। এখন দেখার বিষয় পুলিশ দুটি চুরির ঘটনায় কিনারা করতে পারে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha