স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৭ নভেম্বর : রাজ্যে পুর ও নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই প্রথম বারের মতো নব গঠিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিশ্রামগঞ্জ সফরে যান সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে তিনি দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন।
সাংগঠনিক বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পুর ও নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে এইদিনের বৈঠক করা হয়েছে। বৈঠকে নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। পুর ও নগর নির্বাচনে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠার পর বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হয়েছে। বিশ্রামগঞ্জের উন্নয়ন হয়েছে। বিগত সরকারের সময় বিশ্রামগঞ্জ বঞ্চিত ছিল। বিগত সরকারের সময় মানুষকে বিভ্রান্ত করা হতো। ত্রিপুরার মানুষকে বদনাম করা হতো।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান