Monday, September 21, 2026
বাড়ি রাজ্য নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :সুশাসনের রাজ্যে ফের নাবালিকা ধর্ষণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শনিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা এলাকায়। ঘটনার দিন নাবালিকার মা-বাবা বিশেষ কাজে বাড়ির বাইরে ছিলেন। ১৪ বছর বয়সী নাবালিকা ঘটনার দিন দুপুরে বাড়ির বাইরে গেলে এলাকারই বাসিন্দা সত্যম শিল নাবালিকাকে জোর পূর্বক বাড়ির পাশের টিলা ভুমিতে নিয়ে যায়।

এবং সেখানে নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার দিন বিকালে নাবালিকার মা-বাবা বাড়িতে ফিরে আসলেও নাবালিকা মা-বাবাকে কিছুই জানায় নি। রবিবার বিকালে নাবালিকা শারীরিক অসুস্থতা অনুভব করলে তার মাকে ঘটনার বিষয়ে জানায়। সাথে সাথে নাবালিকার মা নাবালিকাকে নিয়ে তেলিয়ামুড়া থানায় ছুটে যান এবং অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের হওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্ত সত্যম শিলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তেলিয়ামুড়া থানার ওসি জানান অভিযুক্তর বিরুদ্ধে পক্সো এক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। সবচেয়ে বড় বিষয় হল কারো বিরুদ্ধে মামলা দায়ের হলেই তিনি অপরাধী প্রমানিত হয়ে যান না। এই ক্ষেত্রেও তাই। ইতিমধ্যে নাবালিকা এবং অভিযুক্ত উভয়ের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

অভিযুক্ত প্রকাশ্যে দিনের আলোয় নাবালিকাকে টেনে হিঁচড়ে টিলা ভুমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, অথচ নাবালিকা চিৎকার করলো না, বা পাড়া প্রতিবেশী কেউই কিছু বুঝতে পাড়ল না। এই নিয়ে জনমনে কিছুটা সন্দেহ রয়েছে। তবে সঠিক তদন্ত রিপোর্ট এবং মেডিক্যাল রিপোর্ট সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত অভিযুক্ত সত্যি দোষী নাকি নিরপরাধ তার রায় দান করবেন। তাই আপাতত সকলের নজর আদালতের দিকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha