Wednesday, November 18, 2026
বাড়ি রাজ্য নিজেদের পরাজয় ঢাকতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভ্রান্ত করছে সিপিআইএম : সুশান্ত

নিজেদের পরাজয় ঢাকতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভ্রান্ত করছে সিপিআইএম : সুশান্ত

নিজেদের পরাজয় ঢাকতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভ্রান্ত করছে সিপিআইএম : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : সিপিআইএমের আমলে যে নির্বাচন হতো, সেগুলি প্রহসনে পরিণত করা হতো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন কুড়ি বছরে কোন পুর নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দ্বারা করা হয় নি। কারণ ভারতের নির্বাচন কমিশন দ্বারা যে নির্বাচন হয় সেগুলি কেন্দ্রীয় বাহিনী দ্বারা করা হয়। আর রাজ্য নির্বাচন কমিশন দ্বারা যে নির্বাচন করা হয় সেগুলি কেন্দ্রীয় বাহিনী দ্বারা হয় না। অর্থাৎ রাজ্য পুলিশের অধীনে হয়। এই আইনকে পরিবর্তন করে নতুন করে ভুল ব্যাখ্যা দিতে চাইছে সিপিআইএম। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভুল ব্যাখ্যা। যাতে তারা পরাজিত হওয়ার পর মানুষের কাছে বলতে পারে নির্বাচনে রাজ্যে সন্ত্রাস হয়েছে।

এর জন্য আগেই বলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দ্বারা নির্বাচন সম্পন্ন করার জন্য। এমন বাহানা ধরেই নিজেদের পরাজয় তুলে ধরবে ভাবছেন তাঁরা। কারণ তাদের ক্যাডাররা রাস্তায় নামতে চাইছে না। আগরতলা শহরের বুকে লাল পতাকা নেই। তাদের কর্মী নেই প্রচারে বের হওয়ার এবং মিছিল করার। কারণ যুবক, জনগণ মুখ থেকে সিপিআইএমের সমর্থন প্রত্যাহার করেছে। মানুষ এখন সিপিআইএমের আদর্শকে বিশ্বাস করে না। তাই হতাশাগ্রস্ত হয়ে বিভ্রান্ত করছে বলে জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার ২৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিধান নমঃ-র হয়ে বাইক মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি এই কথাগুলি বললেন বিরোধী দল সিপিআইএমের উদ্দেশ্যে।

কারণ ময়দানে মূল লড়াই এনডিএ বনাম বামফ্রন্টের। মন্ত্রি সুশান্ত চৌধুরী আরো বলেন, নির্বাচনে মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী গণতন্ত্র নেই বলে অভিযোগ তুলে হাতিয়ার করতে চাইছেন। কোথাও কোন অগণতান্ত্রিক পরিবেশ নেই বলেই নির্বাচন হচ্ছে। ভোটের ফলাফল ঘোষণা হলে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি পতাকা রাখা হবে আগরতলা পুর নিগমে। কারণ ভারতীয় জনতা পার্টির উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। আসন্ন নির্বাচনে আবারো একটা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত টিম গঠন হবে। ৫১ টি আসনেই জয়ী হবে বিজেপি। এমনটাই বললেন তিনি। এদিন পরিবহন মন্ত্রীর সঙ্গে ভোট প্রচারে বের হয়ে আইন ভেঙেছেন বহু বিজেপি কর্মী। তারা মাথায় হেলমেট না দিয়ে বাইক মিছিল করেছেন। কিন্তু রাজনৈতিক দলের মিছিল বলে এবং মিছিলে মন্ত্রী আছেন বলে ট্রাফিক প্রশাসন হাত-পা গুটিয়ে বসেছিলেন। কিন্তু আইন সবার জন্য সমান। বাজারে বাইক নিয়ে যাওয়া ব্যক্তির জন্য যেমন হেলমেট পরিধান করার নিয়ম রয়েছে, তেমনি রাজনৈতিক মিছিলে বাইক নিয়ে বের হওয়া ব্যক্তির জন্যও হেলমেট পরিধান করা আবশ্যক। কোনভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখানো ঠিক নয়। কারণ, স্মার্ট ফোন যাদের হাতে রয়েছে তারাই স্মার্ট! ট্রাফিক কর্মীরা যদি কোন বাজারে যাওয়া ব্যক্তিকে হেলমেট না পরিধান করার কারণে জরিমানা করে তাহলে এই রাজনৈতিক মিছিলে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা প্রয়োজন। এটা যে কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে নিয়ম হওয়া প্রয়োজন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha