Friday, November 20, 2026
বাড়ি খেলা নিকোলস-ফিলিপসের ২১৬ রানের জুটির পর জয়সাওয়াল-রাহুলের ব্যাটে জবাব দিচ্ছে ভারত

নিকোলস-ফিলিপসের ২১৬ রানের জুটির পর জয়সাওয়াল-রাহুলের ব্যাটে জবাব দিচ্ছে ভারত

নিকোলস-ফিলিপসের ২১৬ রানের জুটির পর জয়সাওয়াল-রাহুলের ব্যাটে জবাব দিচ্ছে ভারত



কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : ওয়েলিংটনে শুক্রবার ১ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ভারত এখনও ২০৯ রানে পিছিয়ে রয়েছে। নিকোলস-ফিলিপসের ২১৬ রানের জুটির পর জয়সাওয়াল-রাহুলের ব্যাটে ভারতের জবাব দিচ্ছে ভারত।

৫২ রানে ব্যাট করছেন রাহুল। ১৬ রানে খেলছেন দেবদুত পাডিক্কাল। একমাত্র উইকেটটি নিয়েছেন ম্যাট হেনরি। ৬৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন জয়সাওয়াল। কট বিহাইন্ডের সফল রিভিউয়ে তাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙে নিউ জিল্যান্ড। ৮৯ বলে ১৬ চারে জয়সাওয়াল থামেন ৮৫ রানে। এর আগে ৫ উইকেটে ২৪৩ রানে দিন শুরু করে নিউ জিল্যান্ড। আগের দিন অপরাজিত ৯৪ রান করা ফিলিপস ১৩ চারে ১৯৩ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাকে বোল্ড করে ২১৬ রানের জুটি ভাঙেন আকাশ দিপ।

ফিলিপসের বিদায়ের পর আর কোনো জুটি গড়তে পারেনি নিউ জিল্যান্ড। দুই অঙ্ক ছুঁয়ে বিদায় নেন ন্যাথান স্মিথ ও কাইল জেমিসন। দ্রুত ফেরেন হেনরি ও জ্যাকব ডাফি। এরপরে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৬৮ রানে। ৯২ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানে ৩ উইকেট নেন আকাশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha