স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : ধুলোর যন্ত্রণায়
অতিষ্ঠ জাতীয় সড়কের আশেপাশের বাড়ি ঘরের লোকজন। প্রতিবাদে রবিবার ২০৮ নং জাতীয় সড়ক
অবরোধ করে বিক্ষোভের সামিল হয় তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণ কাজ
বন্ধ থাকার পাশাপাশি প্রতিদিন যানবাহন চলাচলের ফলে ব্যাপক ধুলোর সমস্যায় অতিষ্ঠ হয়ে
হয়ে উঠেছে।
তাই খোয়াই জাম্বুরা এলাকায় প্রতিবাদে শামিল হয়েছেন তারা।
রবিবার দুপুরে জাম্বুরা এলাকাবাসী একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। এলাকাবাসীদের
অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের কাজ বন্ধ হয়ে আছে। অন্যদিকে প্রতিদিন অসংখ্য যানবাহন
এই রাস্তা দিয়ে চলাচল করার কারণে গোটা এলাকা ধুলোর চাদরে ঢেকে যাচ্ছে। বিশেষ করে রাস্তা
দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ, পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত
চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার ধুলো নিয়ন্ত্রণে নিয়ম অনুযায়ী প্রতিদিন
দুই বেলা জল ছিটানোর কথা থাকলেও বাস্তবে এক বেলাও নিয়মিত জল ছিটানো হচ্ছে না।
এর ফলে সামান্য বাতাস কিংবা যানবাহন চলাচল করলেই চারদিকে
ধুলো ছড়িয়ে পড়ছে। ধুলোর কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্বাস-প্রশ্বাস
নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। কেউ কেউ শ্বাসকষ্ট রোগেও আক্রান্ত হচ্ছে বলে মনে
করছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর
কোনও পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়েই তাঁরা জাতীয় সড়ক অবরোধের পথে
হাঁটতে বাধ্য হয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান