Tuesday, November 24, 2026
বাড়ি জাতীয় দিল্লিতে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের পর্দাফাঁস, ব্যবসায়ীদের ঠকানোর অভিযোগে ধৃত ৪

দিল্লিতে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের পর্দাফাঁস, ব্যবসায়ীদের ঠকানোর অভিযোগে ধৃত ৪

দিল্লিতে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের পর্দাফাঁস, ব্যবসায়ীদের ঠকানোর অভিযোগে ধৃত ৪

 



নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): ভুয়ো বাইন্যান্স পিটুপি লেনদেন এবং ফিশিং লিঙ্কের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীদের প্রতারণা করার অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম জেলা সাইবার শাখা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার এই অভিযানের কথা জানিয়ে দক্ষিণ-পশ্চিম জেলার অতিরিক্ত ডিসিপি-২ কুমার অভিষেক বলেন, "দক্ষিণ-পশ্চিম জেলার সাইবার থানার দল একটি সংঘবদ্ধ ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রকে ধরেছে, যারা বাইন্যান্স পিটুপি-র নামে ফিশিং লিঙ্ক পাঠিয়ে ব্যবসায়ীদের ঠকাত। এই মামলায় চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।"

ঘটনার বিবরণ দিয়ে অতিরিক্ত ডিসিপি-২ জানান, ২০২৬ সালের ৬ জুন অভিযোগকারী ব্যক্তি বাইন্যান্স পিটুপি প্ল্যাটফর্মে ইউএসডিটি বিক্রি করছিলেন। সেই সময় এই মামলার অন্যতম অভিযুক্ত ক্রেতা সেজে হোয়াটসঅ্যাপে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে এবং ক্রিপ্টোকারেন্সি কেনার অছিলায় একটি ফিশিং লিঙ্ক পাঠায়। ওই লিঙ্কের মাধ্যমেই প্রতারকরা অভিযোগকারীর ডিজিটাল ওয়ালেট থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৪,৯৮৫ ইউএসডিটি হাতিয়ে নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জুলাই এই বিষয়ে মামলা রুজু হওয়ার পর তদন্তে নেমে প্রতারকদের হদিশ পায় সাইবার থানার দল। অভিযুক্তদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৬২ হাজার টাকা, ১১টি মোবাইল ফোন, একটি আইপ্যাড, একটি ওয়াই-ফাই রাউটার এবং ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, প্রতারিত হওয়া সম্পূর্ণ অর্থ অভিযোগকারীকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha