স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট : ত্রিপুরায় শান্তি রয়েছে
বলে বিনিয়োগকারীরা
বেছে নিচ্ছে।
গত এক
বছরে ত্রিপুরায়
৩০ হাজার
কোটি টাকা
মৌ স্বাক্ষর
হয়েছে। ১
হাজার ৫০০
কোটি টাকার
শিলান্যাস করা
হয়েছে। বুধবার
ত্রিপুরা হকার্স
ইউনিয়নের নবনির্বাচিত
কমিটির শপথ
গ্রহণ অনুষ্ঠান
এবং রক্তদান
শিবিরে অংশ
নিয়ে এই
কথা বললেন
মুখ্যমন্ত্রী ডাক্তার
মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন,
বর্তমান সরকার
প্রতিষ্ঠিত হওয়ার
পর রাজ্যের
শান্তি সম্প্রীতের
দিকে বিশেষ
গুরুত্ব দেয়া
হয়েছে। জাতি
জনজাতির মেলবন্ধনে
ত্রিপুরাকে এগিয়ে
নিয়ে যেতে
চাইছে বর্তমান
সরকার। কোনরকম
অপরাধমূলক ঘটনা
সংগঠিত হলে
পুলিশ নিরপেক্ষভাবে
ভূমিকা পালন
করতে পারছে।
কোন দল
মত সেখানে
হস্তক্ষেপ করার
সুযোগ পাচ্ছে
না। রাজ্যের
মানুষ ভালো
আছে। এমনটাই
দাবি করলেন
মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বিরোধীদের
কাঠগড়ায় তুলে
বলেন, তারা
মানুষকে বিভ্রান্ত
করার চেষ্টা
করছে। ঝাড়খন্ডে
প্রশ্নপত্র ফাঁস
নিয়ে ছাত্রদের
আন্দোলনে পুলিশ
লাঠি পেটা
করেছে। এর
তীব্র সমালোচনা
করেন বিরোধীদের
একহাত নিলেন
মুখ্যমন্ত্রী। পাশাপাশি
রক্তদানের প্রশংসা
করেন তিনি।
আয়োজিত অনুষ্ঠানের
মুখ্যমন্ত্রী ছাড়াও
উপস্থিত ছিলেন
আগরতলা পৌর
নিগমের মেয়র
দীপক মজুমদার
সহ অন্যান্য
নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান