রাওয়াল পিন্ডি,
২১ অক্টোবর(হি.স.) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয় ৮৭ রানে।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার ৪ উইকেটে ৮১ রানের বিপর্যয় সামলে ৫০ ওভারে পাকিস্তান তোলে
৩০২ রান।
জবাবে বিনা উইকেটে ৯১ থেকে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। শেষ ৫ উইকেট হারায় তারা
১৮ রানের মধ্যে।অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয়ের নায়ক আরাফাত মিনহাস। ৭ নম্বরে নেমে
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৯ চারে ৫৮ বলে ৫৯ রান করেন তিনি। পরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে
৪০ রানে ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
দেশটির প্রাক্তন লেগ স্পিনিং অলরাউন্ডার শাহিদ আফ্রিদি তিনটি ও পেস বোলিং অলরাউন্ডার
আব্দুল রাজ্জাক একটি উইকেট পান।ইংল্যান্ডের হয়ে ব্যান্টন ৫৭,ডাকেট ৪৫ ও রুট ৩৩ রান
করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান