স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২১ আগস্ট : জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল উপজাতি ছাত্র ফেডারেশন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদানের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান এক দফা দাবিকে সামনে রেখে এইদিন জনাজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়।
নন্দন নগর এলাকায় দূরদূরান্ত থেকে সবজি নিয়ে এসে জনজাতি মহিলা সহ ব্যবসায়ীরা ব্যবসা করে। সম্প্রতি পুর নিগমের কর্মীরা তাদের সাথে বর্বোরচিত আচরণ করে। তার পূর্বেও এই ধরনের ঘটনা বহুবার নজরে এসেছে। এই ভাবে চলতে দেওয়া যায় না। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের উচ্ছেদ অভিযান সংগঠিত করা হয়েছে। এইদিন দাবি জানানো হয়েছে নন্দননগর এলাকা থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান