স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : ক্যান্সারের ওষুধের দাম
কমলো প্রায় ৯৬.৪৫ শতাংশ।
ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানো হয়েছে। ৫৪৩ টি ব্র্যান্ডের ওষুধের
নতুন সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে। ৯ নভেম্বর থেকে
কার্যকর হয়েছে এই নতুন মূল্য।
ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট এবং ডেপুটি ড্রাগস কন্ট্রোলারের উদ্যোগে বুধবার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল সহ ঔষধের ফার্মেসি
গুলি পরিদর্শন করা হয়।
একই সাথে সরকারের কিছু লিফলেট সেই জায়গায় লাগানো হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোল সুব্রত দাস। তিনি জানান ন্যাশানেল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি প্রতিনিয়ত ঔষধের মূল্য নির্ধারণ করে থাকে। সময় সাপেক্ষে বিভিন্ন পরিস্থিতিতে ঔষধের মূল্য পরিবর্তন করা হয়। সেই মোতাবেক ৯ নভেম্বর ১৩৭
টি কেন্সার চিকিৎসার ঔষধের মূল্য হ্রাস করা হয়েছে। ৯৪.৪৫ শতাংশ
ঔষধের মূল্য হ্রাস করা হয়েছে। এতে ৫৪৩ টি ব্র্যান্ডের ঔষধের
মূল্য হ্রাস পেয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান