Thursday, November 19, 2026
বাড়ি রাজ্য ডেঙ্গু রুখতে নড়েচড়ে বসলো স্বাস্থ্য দপ্তর

ডেঙ্গু রুখতে নড়েচড়ে বসলো স্বাস্থ্য দপ্তর

ডেঙ্গু রুখতে নড়েচড়ে বসলো স্বাস্থ্য দপ্তর

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর:  সংবাদের জেরে নড়েচড়ে বসলো স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি সংবাদ সম্প্রচার করা হয় ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারন করেছে চড়িলামের আড়ালিয়া ও খামার বাড়ি এলাকায়। এলাকার অধিকাংশ বাড়ির লোকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে আবার বিনা চিকিৎসায় ঘরের মধ্যে কাতরাচ্ছে। এলাকার বাসিন্দারা জানান ইতিমধ্যে এলাকার বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপানিয়া, জিবি এমনকি বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। ঘরে ঘরে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।

 মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দপ্তরের নিকট দাবি জানান অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক স্বাস্থ্য দপ্তর। এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসিরা। এই সংবাদ সম্প্রচারের পর নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। চড়িলামের আড়ালিয়া গ্রামে ছুটে যায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি এলাকায় ডিডিটি স্প্রে, ধোঁয়া দেওয়া, জ্বরে আক্রান্তদের রক্তর নমুনা সংগ্রহ করা সহ জ্বরে আক্রান্তদের স্বাস্থ্য দপ্তর থেকে ঔষধ দেওয়া হয়। পাশাপাশি গ্রামের বাড়ি ঘরের যেখানে যেখানে জল জমে রয়েছে সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ডিডিটি স্প্রে সহ ধুয়া দিচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha