স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২১ সেপ্টেম্বর :২৪
আগস্ট বিশ্রামগঞ্জ
আর.ডি
ডিভিশন অফিসের
সামনে বিশালগড়ের
ঠিকেদার প্লাবন
সাহা এবং
সাগর নাথকে
মারধর ও
গাড়ি ভাঙচুরের
ঘটনায় গ্রেপ্তার
বাকি ৫
অভিযুক্ত। এই
ঘটনার সাথে
যুক্ত দুই
অভিযুক্তকে ৯
সেপ্টেম্বর গ্রেপ্তার
করে আদালতে
সোপর্দ করে
বিশ্রামগঞ্জ থানার
পুলিশ। বাকি
৫ অভিযুক্ত
পলাতক ছিল।
গোপন সংবাদের
ভিত্তিতে বিশ্রামগঞ্জ
থানার অন্তর্গত
রামনগর এলাকা
থেকে সোমবার
সকালে পলাতক
৫ অভিযুক্তকে
গ্রেপ্তার করে
পুলিশ।
এইদিন দুপুরে
ধৃতদের আদালতে
সোপর্দ করে
বিশ্রামগঞ্জ থানার
পুলিশ। সংবাদমাধ্যমের
মুখোমুখি হয়ে
বিশ্রামগঞ্জ থানার
ওসি অজিত
দেববর্মা জানান
আইনের হাত
থেকে কেউ
রেহাই পাবে
না। আইন
আইনের পথেই
চলবে। আইন
অনুযায়ী ধৃতদের
সাজা হবে।
এই ঘটনায়
আগেই দুই
জনকে গ্রেপ্তার
করে আদালতে
সোপর্দ করা
হয়। তারা
বর্তমানে জেল
হেপাজতে রয়েছে।
সোমবার গোপন
সংবাদের ভিত্তিতে
আরও ৫
জনকে গ্রেপ্তার
করা হয়েছে।
তাদেরকে এইদিন
দুপুরে বিশালগড়
আদালতে সোপর্দ
করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান