Friday, August 28, 2026
বাড়ি বিশ্ব সংবাদ টরন্টোতে ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে আলোচনা

টরন্টোতে ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে আলোচনা

টরন্টোতে ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে আলোচনা

টরন্টো, ২৭ আগস্ট (হি..): কানাডার টরন্টোতে ভারত কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে বৃহস্পতিবার আলোচনা শুরু হয়। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কানাডীয় পক্ষের নেতৃত্ব দেন সে দেশের অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, "কানাডা ভারতের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি চমৎকার সময়। প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী কার্নির বৈঠকের পর সম্পর্কের যে নতুন সূচনা হয়েছিল, তার ধারাবাহিকতায় ভারত কানাডার নেতৃত্বের মধ্যে বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের আলোচনা যোগাযোগ হয়েছে। বর্তমানে আমরা প্রথম 'অর্থনৈতিক আর্থিক বিষয়ক সংলাপ'- অংশ নিচ্ছি। আমার মতে, কানাডা ভারতের মধ্যে এই সংলাপ শুরুর জন্য এটিই সর্বোত্তম সময়; কারণ বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা বিরাজ করছে এবং তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, সেই পরিস্থিতিতে ভারত কানাডার মতো অর্থনীতিগুলো বৈশ্বিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি স্থিতিশীলতা নিশ্চয়তা প্রদান করতে পারে। খাদ্য জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে কানাডা ভারতের মধ্যে এমন এক সম্পর্ক গড়ে উঠতে পারে যা আমাদের জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন মোকাবিলার সক্ষমতা জোরদার করবে; পাশাপাশি গুরুত্বপূর্ণ পণ্য সংগ্রহের ক্ষেত্রে বৈশ্বিক উৎস-কেন্দ্রিক ঝুঁকির বিষয়টি মোকাবিলায় সচেতন প্রচেষ্টা চালানো হবে।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha