কলকাতা,
৭ নভেম্বর
(হি.স.)
: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
১৩ বছর আগে যে দিন ইডেনে তার অভিষেক হয়েছিল,
ঠিক সেই দিনেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন শামি।
শামির অবসরের ঘোষণায় ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞ এক পেসারের টেস্ট অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ভারতের হয়ে দীর্ঘদিনের টেস্ট ক্যারিয়ারে ৬৪ ম্যাচ খেলে ২২৯ উইকেট শিকার করেছেন শামি। তিনি সবশেষ ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।
টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেটে খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভবিষ্যতে তাকে দেখা যাবে কি না,
সেদিকেই এখন চেয়ে থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান