Thursday, August 20, 2026
বাড়ি খেলা টাং-রবিনসনের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান

টাং-রবিনসনের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান

টাং-রবিনসনের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান

হেডিংলি, ২০ আগস্ট(হি.স.) :বুধবার হেডিংলি টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের রান ২ উইকেটে ১১২। জর্ডান কক্স ২৩ রানে ও জো রুট ব্যাট করছেন ৩৭ রানে।

এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে রুটের।

এর আগে টাং ও রবিনসনের দারুণ বোলিংয়ে ৪৮.১ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ১ম ইনিংস। কেরিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন টাং, পঞ্চমবারের মতো রবিনসন।

এ নিয়ে ষোড়শবার টেস্টের কোনও ইনিংসে পাঁচ উইকেট করে নিলেন ইংল্যান্ডের দুই বোলার। ২০ বছরের মধ্যে যা প্রথম। ২০০৬ সালে ম্যানচেস্টারে সবশেষ পাকিস্তানের বিপক্ষেই মন্টি পানেসার ও স্টিভ হার্মিসন নিয়েছিলেন পাঁচটি করে উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ইমাম ৪২ ও শাফিক ৬১।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha