Saturday, October 17, 2026
বাড়ি জাতীয় চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ রাজ্যপাল ও অমিত শাহের

চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ রাজ্যপাল ও অমিত শাহের

চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ রাজ্যপাল ও অমিত শাহের

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে চরম বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে প্রাণহানি ও বহু দর্শনার্থীর আহত হওয়ার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপিছু এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।


পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, "এইমাত্র চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে প্রশাসন।"


পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলায় রবিবারের তাঁর যাবতীয় পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন। আহতদের দ্রুত সুস্থতাও প্রার্থনা করেছেন তিনি।


এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে দ্রুত কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এত বড় ভিড়ের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha