স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২১ সেপ্টেম্বর :পশ্চিম আগরতলা থানার
পুলিশ চুরি
যাওয়া অটো
ও একটি
বাইক সহ
চার চোরকে
আটক করল।
একাধিক চুরির
ঘটনার তদন্তে
নেমে এই
সাফল্য পেল
পশ্চিম আগরতলা
থানার পুলিশ।
পশ্চিম আগরতলা
থানার ওসি
জানান ২০
সেপ্টেম্বর গভীর
রাতে কৃষ্ণনগর
এলাকা থেকে
গৌতম দেব
নামে এক
ব্যক্তির অটো
চুরি করে
নিয়ে যায়
চোরেরা। ঘটনার
দিন রাতেই
গৌতম দেব
পুলিসকে ঘটনার
বিষয়ে জানান।
সাথে সাথে
পুলিশ ছুটে
গিয়ে তল্লাসি
শুরু করে।
কিন্তু অটোটিকে
খুঁজে পায়
নি।
পরবর্তী সময়
স্মার্ট সিটির
সিসি ক্যামেরার
ফুটেজের জন্য
অপেক্ষা করতে
হয়। কারণ
টেকনিক্যাল সমস্যা
ছিল। রবিবার
রাতে স্মার্ট
সিটির সিসি
ক্যামেরার ফুটেজ
সহ অন্যান্য
ক্যামেরার ফুটেজ
খতিয়ে দেখে
সোমবার ভোরে
রাজধানীর বর্ডার
গোল চক্কর
এলাকা থেকে
অটোটিকে উদ্ধার
করা হয়।
অটোর সাথে
সন্দেহ ভাজন
দুই চোরকে
আটক করা
হয়। পাশাপাশি
২১ আগস্ট
একটি বাইক
চুরির মামলা
হয়েছিল। সেই
মামলায় ধৃত
দুই জনকে
পুলিশ রিমান্ডে
নিয়ে এসে
একটি বাইক
উদ্ধার করা
হয়েছে। অটো
চুরির ঘটনায়
ধৃত দুই
চোরকে পুলিশ
রিমান্ডের আর্জি
জানিয়ে এবং
বাইক চুরির
ঘটনায় ধৃতদের
পুলিশ রিমান্ড
শেষে সোমবার
আদালতে সোপর্দ
করে পশ্চিম
আগরতলা থানার
পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান