স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : দুই নরপশুর কঠোর শাস্তির
দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাব্রুম মহকুমার পূর্ব লুধুয়া
এডিসি ভিলেজের গৃহবধূর বাড়িতে গেলেন তিনি। গৃহবধূকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শারীরিক
লালসা মিটিয়েছিল দুই অভিযুক্ত। ঘটনাটি গত ৯ নভেম্বর কালীপুজোর রাতে। অভিযুক্তরা হলেন
সুবল ত্রিপুরা ও সনত ত্রিপুরা ওরফে সনদ ত্রিপুরা। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন।
তারপর ওই গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।
এই ঘটনার
জন্য দায়ী সংবিধান বহির্ভূত ক্ষমতাধারী এক শ্রেণী। যারা ২০১৮ সাল থেকে পঞ্চায়েত লুট
করছে, ভিলেজ লুট করছে এবং ভোট লুট করছে। এখন তাদের চলন ফেরণে যে পরিস্থিতি তৈরি হয়েছে
তা সামাজিক অবক্ষয়। সেই সামাজিক অবক্ষয়ের নেতৃত্বে আছে রাজ্যের শাসক দল বিজেপি। যার
শিকার হলেন গৃহবধূ। অসময়ে পৃথিবী থেকে হারিয়ে গেলেন তিনি। তাই দাবি নরপশুদের যেন
শাস্তি হয়। এই নরপশুদের দলের বিরুদ্ধে যাতে জনমত তৈরি করা যায়। এটাই ত্রিপুরা রাজ্যের
চিত্র বলে জানান তিনি। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। না হলে কেউ রেহাই পাবে না।
নিষ্পাপ শিশু, নিষ্পাপ বোন, নিষ্পাপ মা পৃথিবী থেকে হারিয়ে যাবে তাদের জন্য।]
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান