স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : রাতের অন্ধকারে
কৃষকের লাউ ক্ষেত নষ্ট করে দিল দুর্বৃত্তরা। ঘটনা শনিবার রাতে গারদটিলার কলেজ চৌমুহনি
এলাকায়। অভিযোগ দুর্বৃত্তরা কৃষক সঞ্জীব দাসের জমিতে হানা দিয়ে প্রায় ৪০ টি লাউ
ও কোমড় গাছ কেটে দিয়ে চলে যায়। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। কমলপুর গারদটিলা কলেজ
চৌমুহনির বাসিন্দা সঞ্জীব দাস।
তিনি আড়াই কানি
জমিতে বিভিন্ন সবজি চাষ করেন। প্রতি বছরের ন্যায় এবারও কৃষক সঞ্জীব দাস আড়াই কানি
জমি বন্ধক রেখে লাউ ও কোমড় চাষ করেন। লাউ গুলি বেশ বড় হয়ে বাজারজাত করার সময় এসেছিল।
ঠিক ওই সময় দুষ্কৃতকারীরা সঞ্জীব দাসের জমিতে হানা দিয়ে প্রায় ৪০টি লাউ ও কোমড়
গাছ কেটে দিয়ে যায়। রবিবার সকালে কৃষক সঞ্জীব দাস জমিতে গিয়ে দেখেন লাউ ও কোমড়
গাছ গুলি কাটা অবস্থায় পড়ে আছে। এতে উনার মাথায় হাত। এই ঘটনা কমলপুর থানায় অভিযোগ
জানানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান