Wednesday, November 18, 2026
বাড়ি রাজ্য কৈলাসহরে গিয়ে নির্বাচনী প্রচারের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

কৈলাসহরে গিয়ে নির্বাচনী প্রচারের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

কৈলাসহরে গিয়ে নির্বাচনী প্রচারের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন তিনি। সকাল থেকে রাত তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত আছেন। রাজ্যের অন্যান্য পুর ও নগর সংস্থা গুলির ন্যায় ২৭ নভেম্বর কৈলাশহর পুর পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে শাসক দল বিজেপি।

 কৈলাশহর পুর পরিষদের নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে বুধবার রোড শো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কৈলাশহরে এইদিনের রোড শো-তে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি নেতা মবস্বর আলী সহ অন্যান্যরা। এইদিনের রোড শো থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কৈলাশহর পুর পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এদিন মুখ্যমন্ত্রীর রোড শো দেখতে রাস্তার দুপাশে উপস্থিত ছিলেন প্রচুর জনতা। মুখ্যমন্ত্রী তাদের কাছে সমর্থন চেয়েছেন।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha