স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : কুমারঘাট থানার সংলগ্ন
জাতীয় সড়ক থেকে কুমারঘাট বিএড কলেজ অভিমুখী সড়কটি অত্যন্ত ব্যস্ততম। কিন্তু এ রাস্তাটি
গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু পাথর ব্যবসায়ীর ব্যক্তিগত চিন্তা ভাবনা করে ব্যবহার
করছে। প্রকাশ্য দিবালোকে রাস্তায় পাথর স্তূপ তৈরি করে বেআইনি কালোবাজারির ব্যবসা চালায়।
অথচ, এই সড়কটি এলাকার অন্যতম প্রধান লাইফলাইন।প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,
নিত্যযাত্রী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং এফ.সি.আই গোডাউনে যাতায়াতকারী ভারী যানবাহন
সহ শত শত গাড়ি এই পথ ব্যবহার করে। রাস্তার উপর পাথর ফেলে রাখার ফলে পথচারীদের চলাচলের
জায়গা থাকছে না এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের
সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের ও যান চালকদের পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো
সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। কেউ কেউ
মনে করছে প্রশাসনকে ম্যানেজ করে চলছে এভাবে রাস্তা দখল করে পাথরের ব্যবসা। এতে এলাকাবাসী
অত্যন্ত ক্ষুব্ধ এবং অবিলম্বে এই বেআইনি পাথর সরিয়ে রাস্তাটি সম্পূর্ণ যানজট মুক্ত
ও নিরাপদ করার জোর দাবি উঠছে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে
জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান