Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য কোন বাঙালির জমির অধিকার কেড়ে নেওয়া হবে না : রঞ্জিত দেববর্মা

কোন বাঙালির জমির অধিকার কেড়ে নেওয়া হবে না : রঞ্জিত দেববর্মা

কোন বাঙালির জমির অধিকার কেড়ে নেওয়া হবে না : রঞ্জিত দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর : আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের ১৪ টি ভিলেজে তিপরা মথার মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে বীরচন্দ্রনগর বাজারে এক মিছিল জনসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সভা থেকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।

 তিনি বলেন তিপরা মথার প্রার্থীদের জয়ী করতে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে প্রচারে নামতে হবে। তিনি বলেন, যদি চুক্তি অনুযায়ী ভুমি অধিকার পায় রাজ্যের জনজাতিরা তাহলে কোন বাঙালির জমি অধিকার হারাতে হবে না। রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় থাকবে। কোন একটি রাজনৈতিক দল বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলছে জনজাতিরা জমির অধিকার ফিরে পেলে বাঙ্গালীদের উচ্ছেদ করবে। কিন্তু ধরনের বিভ্রান্ত মুলক প্রচারে কেউ যেন কর্ণপাত না করেন।

 যার যার জমির অধিকার যার যার কাছে থাকবে। এই রাজনৈতিক দলই ২০২১ সালে এডিসি নির্বাচনের আগে প্রচার করেছিল যদি প্রদ্যোত কিশোর দেববর্মণের নেতৃত্বে পাহাড়ে তিপরা মথা প্রতিষ্ঠিত হয় তাহলে বাঙ্গালীদের উচ্ছেদ করে দেবে। কিন্তু পাঁচ বছরের অধিক সময়ে কোন বাঙালির উচ্ছেদ হতে হয়নি। আগামী দিনেও হতে হবে না। তিনি আরো বলেন, পাহাড়ে বাঙালি এবং জনজাতির মধ্যে থানসা হয়ে আছে। যার কারণে হলিউড চাকমা সাধারণ আসন থেকে জয়ী হয়েছেন। গত এডিসি নির্বাচনে থানসার কারণে মথার ২৪ আসনে জয় বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha