স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১০ নভেম্বর :২০২১ সাল
থেকে রাজ্যের জনজাতি সমাজকে নানাভাবে বিভ্রান্ত এবং প্রলোভিত করে আসছে তিপরা মথা। এবং নির্বাচন আসলে তারা বিভিন্নভাবে নাটক করে। যেমন দিল্লি যেতে হবে, দিল্লি থেকে চিঠি আসবে। ২০২৩ সালে দেখা গেছে এ ধরনের নাটক
করে বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরকার আসতে সহযোগিতা করেছে মথা। একইভাবে ২০২৪ শে লোকসভা নির্বাচনের
সময় ছয় মাসের মধ্যে চুক্তি কার্যকর হবে বলে আবার এক নাটক সংগঠিত
করে। এখন পর্যন্ত সেসব কোন চুক্তি দেখা নেই। এমনকি তিপরা মথা জন্মের সময় গ্রেটার তিপরাল্যান্ড সহ যে সমস্ত
প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলির এখনই উচ্চারণ পর্যন্ত করে না।
গত টিটিএএডিসির নির্বাচনের
আগে রক্তাক্ত সংঘর্ষ করে বিজেপির সঙ্গে। আবার মন্ত্রীসভায় দুইদল এক। ভিলেজ কমিটির নির্বাচনের সময়ও আরেক দফা নাটক করে এক মাসের মধ্যে
ভূমি অধিকার কার্যকর করা হবে বলে প্রতিশ্রুত দেন। এখন আড়াই মাস পর বিজেপিকে জয়ী
করতে রাস্তা তৈরি করেছে দুটি নোটিফিকেশন জারি করে। ভূমি অধিকার নিয়ে এগুলি জারি করেছে রাজ্যে শিক্ষা দপ্তর এবং রাজস্ব দপ্তর। যেখানে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের চুক্তি হয়েছে সেখানে নোটিফিকেশন জারি করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এক মাসের মধ্যে
ভূমি অধিকার কার্যকর করা হবে বলে ভিলেজ কমিটির নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর এখন বলছে
পরীক্ষা করে দেখা হবে। এগুলি আরেক ধাপ প্রতারণা বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার প্রসঙ্গে
বলেন, বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে জোট হতে চেয়েছিল। কংগ্রেস থেকে ২২ টি আসন
চাওয়া হয়। বামফ্রন্ট এতে রাজি ছিল। পরবর্তী সময় কোন আলোচনা করেনি কংগ্রেস। কিন্তু গোটা বামফ্রন্ট আন্তরিক ছিল জোটে। পরে চেষ্টা করার পরেও জোট হয়নি। তাতে কোন অভিযোগ এবং ক্ষোভ নেই। তবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ভালো হতো বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান