Thursday, November 5, 2026
বাড়ি জাতীয় এগিয়ে আসছে পরীক্ষা শুরুর সময়, আইসিএসই-র সূচিতে আসছে বড়সড় বদল

এগিয়ে আসছে পরীক্ষা শুরুর সময়, আইসিএসই-র সূচিতে আসছে বড়সড় বদল

এগিয়ে আসছে পরীক্ষা শুরুর সময়, আইসিএসই-র সূচিতে আসছে বড়সড় বদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৫ :  নতুন বছর থেকে বদলে যাচ্ছে আইসিএসই পরীক্ষায় সময়সূচি । পরীক্ষা শুরুর সময় এগিয়ে আসছে ১ ঘণ্টা। অর্থাৎ সকাল এগারোটার বদলে ২০২৭ সাল থেকে পরীক্ষা শুরু হবে সকাল দশটায়।


কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস (সিআইএসসিই) সূত্রে এ কথা জানা গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরুর পর প্রথম ১৫ মিনিট দশমের পড়ুয়ারা প্রশ্নপত্র পড়বেন। তার পর ১০টা ১৫ মিনিট থেকে উত্তর লিখতে শুরু করবেন। দু’ঘণ্টার পেপার যে যে বিষয়ের- সেই সব পরীক্ষা শেষ হবে ১২.১৫ মিনিটে। আর তিন ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এত বছর ধরে আইসিএসই-র পরীক্ষাগুলি সকাল এগারোটায় শুরু হত। আর আইএসসি (দ্বাদশের পরীক্ষা) শুরু হত দুপুর ২টোয়। ফলে, দু’টি পরীক্ষার মাঝে সময়ের ব্যবধান কম থাকার জেরে সমস্যায় পড়তে হত স্কুলগুলিকে। নয়া নিয়ম কার্যকর হলে এই সমস্যার সমাধান হবে সহজেই। আসলে আইসিএসই-র তিন ঘণ্টার পরীক্ষা থাকলে দুপুরে আইএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যেত না। এর কারণ-হিন্দি এবং গণিতের মতো কিছু বিষয়ের পরীক্ষা হয় তিন ঘণ্টায়। দুপুর ২টোয় পরীক্ষা শেষ হলে আইএসসি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের ১৫ মিনিট প্রশ্নপত্র পড়া এবং আসন গ্রহণের জন্যও সময় দিতে হত। আবার আইসিএসই পরীক্ষা দু ঘণ্টার হলেও সমস্যা থাকতই।


বিভিন্ন স্কুল সূত্রে খবর, পরীক্ষার হল খালি করে আইএসসি পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হত। তাই পরীক্ষা যদি দুপুর ১টার বদলে ১২.১৫ মিনিটে শেষ হয়, তাহলে স্কুল এবং পরীক্ষার্থী, উভয় তরফেই সুবিধা। যদিও পরীক্ষার সময় এগোলে প্রশ্নপত্র সংগ্রহের সময়ও এগিয়ে আনতে হবে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha