Thursday, October 29, 2026
বাড়ি রাজ্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : আগরতলা পুর নিগম-সহ রাজ্যের ২১ টি পুর ও নগর স্থানীয় সংস্থার নির্বাচনের নির্ঘণ্ট খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে এই জল্পনা আরও জোরালো হয়েছে। নির্বাচন ঘোষণার সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসনিক মহলে তৎপরতা এখন তুঙ্গে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক পি কে চক্রবর্তী জানান, নির্বাচন পরিচালনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেকোনও দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।

তাঁর এই বক্তব্যের পরই শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, আগরতলা পুর নিগম-সহ রাজ্যের মোট ২১টি নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা, ভোটগ্রহণ কেন্দ্র, ইভিএম পরীক্ষা এবং নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের প্রশিক্ষণ-সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha