Wednesday, November 4, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আমেরিকার সেনেটে ফের জয়ী জন অসফ, ট্রাম্পকে আক্রমণ ডেমোক্র্যাট নেতার

আমেরিকার সেনেটে ফের জয়ী জন অসফ, ট্রাম্পকে আক্রমণ ডেমোক্র্যাট নেতার

আমেরিকার সেনেটে ফের জয়ী জন অসফ, ট্রাম্পকে আক্রমণ ডেমোক্র্যাট নেতার

ওয়াশিংটন, ৪ নভেম্বর (হি.স.): আমেরিকার সেনেট নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী সেনেটর জন অসফ। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে জয়লাভ করার পর অসফ দাবি করেন, ব্যালটের মাধ্যমে আমেরিকার জনগণ ট্রাম্পের দুর্নীতি, অযোগ্যতা ও অপশাসনের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন।

বিজয়ী ভাষণে সেনেটর জন অসফ আক্রমণ শানিয়ে বলেন, এই নির্ণায়ক ও ব্যাপক জয়ের মাধ্যমে আমেরিকার মানুষ ব্যর্থ ও রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিহীনতা, দুর্নীতি ও অযোগ্যতাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছেন। গত দুই বছরের রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, গত দুই বছরে অবিরাম বর্বরতা ও অশালীনতার মুখে দাঁড়িয়ে অনেকে যদি সন্দেহ করে থাকেন যে এই প্রজাতন্ত্র আদৌ টিকে থাকবে কি না, তবে আজকের এই ফলাফল সবাইকে সেই সাহস জোগাবে যে নতুন ভোরের প্রথম আলো দিগন্তে দেখা দিয়েছে। সেনেটে অসফের এই প্রত্যাবর্তনের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে তাঁর এমন ঝাঁঝালো আক্রমণ ওয়াশিংটনের রাজনীতিতে জোর আলোড়ন সৃষ্টি করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha