Monday, September 21, 2026
বাড়ি খেলা আবার পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

আবার পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

আবার পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার, ২১ সেপ্টেম্বর (হি.স.): টানা ব্যর্থতার হতাশা নিয়ে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাচ্ছে মাইকেল ক্যারিকের দল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ সময়ে কোনোমতে একটি পয়েন্ট পেল তারা।

ফুলহ্যামের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-১ ড্র করেছে মাইকেল ক্যারিকের দল। লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার, মাথেউস কুইয়ার লক্ষ্যভেদে হার এড়াল ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য ইউনাইটেড। এর আগে এভারটনের মাঠে ড্র করার পর, গত রাউন্ডে ঘরের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে হেরেছিল তারা।

ম্যাচে আধিপত্য ছিল দুটি দলেরই। গোলের জন্য ২৯ শট নিলেও, কেবল ছয়টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। আর ফুলহ্যামের ১২ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়ী ইউনাইটেড ৫ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। আর দুটি ম্যাচ ড্র করে ২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ফুলহ্যাম।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha