Sunday, November 8, 2026
বাড়ি জাতীয় আডবাণীর জন্মদিনে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাযজ্ঞ ও শ্রদ্ধা নিবেদন নিতিনের

আডবাণীর জন্মদিনে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাযজ্ঞ ও শ্রদ্ধা নিবেদন নিতিনের

আডবাণীর জন্মদিনে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাযজ্ঞ ও শ্রদ্ধা নিবেদন নিতিনের

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির শীর্ষ প্রবীণ নেতা, দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা 'ভারতরত্ন' লালকৃষ্ণ আডবাণীর শততম জন্মবার্ষিকী উদযাপনে রাজধানীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি। রবিবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবীণ এই নেতাকে শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের পাশাপাশি বৈদিক রীতি মেনে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হয়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন স্বয়ং উপস্থিত থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই মহাযজ্ঞে অংশ নেন এবং পূর্ণাহুতি প্রদান করেন। প্রবীণ কাণ্ডারির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ শেষে লালকৃষ্ণ আডবাণীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নিতিন নবীন-সহ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় কার্যকর্তারা।

অনুষ্ঠানে নিতিন নবীন বলেন, "শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজির ত্যাগ, নিষ্ঠা ও আদর্শের ওপর ভিত্তি করেই এখন ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশসেবা এবং আদর্শনিষ্ঠ রাজনীতির ক্ষেত্রে তাঁর গোটা জীবন কোটি কোটি কার্যকর্তার কাছে অনুপ্রেরণার চিরন্তন উৎস।" এই ঐতিহাসিক ক্ষণে আডবাণীজির সুস্বাস্থ্য ও নিরোগ জীবন কামনা করে দেশজুড়ে দলীয় স্তরে একাধিক কল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha