স্যন্দন ডিজিটাল ডেস্ক আগরতলা ২৪ নভেম্বর :- চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। জানা গেছে, আজ সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ চিনের সাংহাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানটি আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানে থাকা দিল্লির বাসিন্দা অভিষেক সিঙ্ঘল নামে এক যাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসার প্রয়োজনেই বিমানটির জরুরি অবতরণ করানো হয়। পরবর্তীতে অসুস্থ যাত্রীকে বিমানবন্দর থেকে উদ্ধার করে আগরতলার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় তৎপরতা দেখা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান